রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় সড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টাইল ক্রাফট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।

আন্দোলনরত এক শ্রমিক জানান, বুধবার (৯ জুন) মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়েই চলে যান। তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

এদিকে এরআগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও কারখানা কতৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০বিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু