সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রলীগ নেতা আ.লীগ নেতার মেয়েকে নিয়ে পালালেন

রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় আওয়ামী লীগ সভাপতির মেয়েকে নিয়ে পালিয়েছেন পুঠিয়ার বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন। এনিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৯ জুন) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়ের বাবা।

বেলপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বদি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুঠিয়ার বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কলেজপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার থেকেই তাদের সন্ধান মিলছে না। ছাত্রলীগ নেতা দেলোয়ার এলাকার আবদুস সোবহানের ছেলে।

এ ব্যাপারে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিষয়টি প্রেমঘটিত। তবে মেয়ের বাবা এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ নিখোঁজ মেয়েকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক