মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে!

যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ বের না করার শপথ নিয়েছে এক গ্রামের সব বাসিন্দা। শুধু তাই নয় এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে শাস্তি কী হবে তাও নিজেরাই ঠিক করে নিয়েছেন।

বলা হচ্ছিল, ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডালের কথা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১১ সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামের ১৮০০ মানুষের বাস। এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন- যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে ৫০০ রুপি জরিমানা দিতে হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগড়ে বলেন, ‘আমরা আমাদের গ্রামের নারীদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি। গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন।’

সংবাদমাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন, ‘আমাদের এই গ্রাম আখ চাষের উপর নির্ভরশীল। তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হলে মা-বোনকে উদ্দেশ করে ঘৃণ্য গালি দেওয়া হত। অথচ এরা ভুলে যান অন্যের মা-বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা। এই ঘটনায় লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেখানে সকলে শপথ নেন তারা কখনও বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এর পর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরেবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ

কলকাতায় নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হঠাৎ বদলে গেছেবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ