গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়


ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। ধর্মীয় পবিত্রকরণের অজুহাতে এক নারীকে অবৈধভাবে আটকে রেখে নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করে।
ভিডিওতে দেখা যায়, এক নারীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হচ্ছে। চারপাশে জড়ো হওয়া মানুষজন তাকে নিয়ে উপহাস করছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে বসবাস করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী ও কয়েকজন আত্মীয় তাকে ঘরে তালাবন্ধ করে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে নারী পালিয়ে গেলেও তাঁরা ধাওয়া করে ধরে ফেলে এবং গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।
অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ‘পবিত্রকরণ আচার’-এর নামে তার ওপর চরম নির্যাতন চালানো হয়। এর মধ্যেই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে বসবাসকারী পুরুষটিকেও মারধর করা হয়। পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করে অন্যদের সতর্ক করার উদ্দেশ্যে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।
সুরেন্দ্রনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানিয়েছেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ নিজে থেকে তদন্তে নামে। কারণ ভুক্তভোগী প্রথমে থানায় যাননি। ভিডিওর ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ নারীকে খুঁজে বের করেছে। তার জবানবন্দি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারীও আছেন। অভিযুক্তদের পটভূমি নিয়ে আরও তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন


