সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গেট ভেঙ্গে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়, পরে গেট ভেঙ্গে সচিবালয়ের ঢুকে পড়ে শিক্ষার্থীরা

বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন।

এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয় ঘটল, অথচ সেই রাতে প্রায় তিনটার দিকে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না।’

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, শুধু মাইলস্টোন কলেজ দুর্ঘটনার কারণেই নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছে। গেট বন্ধ থাকায় ভেতরে অনেক সরকারি যানবাহন আটকা পড়ে।

উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এর জেরে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে তা ঘোষণা করা হয় গভীর রাতে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ