সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধা/ও/য়া, আ/হ/ত-৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান জানান, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত তিন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কুয়েত মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ইউনাইটেড হাসপাতালে দুজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন রয়েছেন।

এ ছাড়া এখন পর্যন্ত মোট ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) ১৬ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন, উত্তরা আধুনিক হাসপাতালে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছেন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে