মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুমের কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন!

ভারতের বিপক্ষে একাদশে কেন নেই তাসকিন- এমন আলোচনা তখন হট টপিকে পরিণত হয়েছিল। কেননা, ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন না খেলায় বাংলাদেশের হারের ব্যবধানটা হয়ে গিয়েছিল ৫০ রানের। যে কারণে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ অনেক জটিল হয়ে গিয়েছিল বাংলাদেশের। অবশেষে জানা গেল কেন তাসকিন ছিলেন না সেদিন একাদশে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ঘুমের কারণে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তাসকিন!

বিশ্বকাপের মতো মঞ্চে, সুপার এইটের মতো মহাগুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে যেখানে চিন্তায় ঘুম হারাম হয়ে যাওয়ার কথা দলের ক্রিকেটারদের। সেখানে কিনা, ঘুমের কারণে টিম বাস মিস করেছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন তাসকিন আহমেদ। যার সত্যতা মিলেছে বিসিবির নাম প্রকাশ না করার শর্তে এক সূত্রের বরাত দিয়ে। ভারত ম্যাচের আগে কি ঘটেছিল তা তিনি ক্রিকবাজকে জানিয়েছেন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমের কারণে সেদিন টিম বাস মিস করেন তাসকিন। এ সময় তাসকিনকে বারবার ফোন দেওয়া হলেও কারো ফোন ধরছিলেন না তিনি। পরে দলের এক কর্মকর্তাকে রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে আসার জন্য। তাসকিন ওই কর্মকর্তার সঙ্গেই মাঠে ফেরেন।

যদিও বাংলাদেশ দল চাইলেই তাসকিন কিংবা তার জায়গায় ওই ম্যাচে খেলাতে পারত শরিফুলকে। কেননা, বিশ্বকাপের আগে চোট পাওয়া শরিফুল ততদিনে ফিট হয়ে উঠেছেন। তবে সেটি না করে তার জায়গায় জাকের আলিকে খেলায় টিম ম্যানেজমেন্ট। আর এটা করা হয় তাসকিনের প্রতি ক্ষোভের কারণেই। পরে এ ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন।

তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে সোমবার ওই কর্মকর্তা বলেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস হারিয়ে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই বলতে পারবেন কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্দিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ছিলেন তাসকিন। সেটা কীভাবে হলো এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি কীভাবে খেললেন তা নিয়ে (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) সমস্যা ছিল। তবে তিনি সময়মতো উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর