মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালুয়াহাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী টুলুর পক্ষে মোটরসাইকেল শোডাউন ও পথসভা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, কর্মীবান্ধব নেতা।
গরীব, দুখি, খেটে খাওয়া মানুষের বন্ধু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম টুলু প্রচারনায় মুখর হয়ে উঠছে ইউনিয়নের মানুষের কাছে।

বুধবার (২৪ মার্চ-২০২১) সকাল থেকে শফিকুল ইসলাম টুলুর পক্ষে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে ইউনিয়নের বিভিন্ন ছোট ছোট বাজার ও গ্রামে গ্রামে মোটরসাইকেল শোডাউন এর মাঝে পথসভা অনুষ্ঠিত হয়।
পরে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম টুলুর পক্ষে মিছিল নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষন শুরু করেছে কর্মী-সমর্থকরা। প্রচার-প্রচারণা শুরু হয়েছে চালুয়াহাটি ইউনিয়নে শফিকুল ইসলাম টুলুর পক্ষে।

জানা গেছে, এ ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। বয়সে তরুণ হলেও এ প্রার্থীর সমর্থনে এলাকাবাসী অকুন্ঠ সমর্থন জানিয়ে প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এলাকায় এখন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। পথ সভায় বক্তব‍্যে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম টুলু বলেন, মানুষের আস্থা অর্জন করায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সাধারণ মানুষ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন তরুন নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো আশা করছি। ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে তৈরি করবো। উল্লেখ্য, চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম টুলু ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব অসহায় মানুষের মাঝে সাহায্য সহানুভূতি করে আসছে। ফলে তিনি ইউনিয়ন বাসীর কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছেন।

এসময় চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার আমজাদ আলী খান, আ,লীগ নেতা মোকসেদ আলী, খোদাবক্স, আব্দুল মজিদ, কালিপদ, শফিকুল ইসলাম ভুট্ট, ডাঃ রাজা, অসিম, আতিয়ার রহমান, আলতাফ হোসেন, শফিউর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!