সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালু হচ্ছে ভারতের ভিসা আবেদন কেন্দ্র, লাগবে না অ্যাপয়েন্টমেন্ট

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোও। কেবল পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। এক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে গত বছরের মার্চ থেকে বাংলাদেশ-ভারতসহ গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যোগাযোগ ব্যবস্থায়ও। গণটিকাকরণের মাধ্যমে ভারত পরিস্থিতি কিছুটা সামলে উঠেছে। অন্যদিকে বাংলাদেশেও ইতোমধ্যে শুরু হয়েছে গণটিকাদান।

আগে একাধিকবার ভারতের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত বা সীমিত হলেও পরে চালু করা হয়। তবে সরকার বিধিনিষেধ জারি করলে ১ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

একই রকম সংবাদ সমূহ

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল

জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) কেনবিস্তারিত পড়ুন

  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান