শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বাঁধনহারা সোসাইটির কমিটি গঠন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উত্তর রহমতপুরে ‘বাঁধনহারা সোসাইটি’ এর কাউন্সিল অধিবেশন ৯ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন ইয়াসিন মাহমুদ এবং সেক্রেটারী হয়েছেন মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

কমিটির তালিকা ঘোষণা করেন সোসাইটির অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক মাওলানা নুরুজ্জামান হাবিবী। নবমনোনীত কমিটির সদস্য ও উপস্থিত অন্যান্যদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার আযাদী, মাস্টার ইউসুফ আলম প্রমুখ।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন- বাঁধনহারা সোসাইটি সমাজের নানান সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায় দুস্থদের নিয়ে তাদের কার্যক্রম প্রশংসার দাবিদার। বাঁধনহারা সোসাইটির অগ্রযাত্রা আরো বেগবান হবে এ প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।

বাঁধনহারা সোসাইটির নব মনোনীত সভাপতি জনাব ইয়াসিন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন- বাঁধনহারা সোসাইটি দুই দশক ধরে সাহিত্য- সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিসহ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। বাঁধনহারা সেসাইটির সদস্যরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মানবিক কল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করি।

কমিটির বিভিন্ন পদে মনোনীত সদস্যবৃন্দ হলেনÑ সহ-সভাপতি প্রভাষক জামাল ফারুক, হাসান ইবনে শামীম, ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি শাজাহান কবীর শান্ত, আনওয়ারুল ইসলাম, খায়রুল আনাম, রুহুল আমিন, হেদায়াতুজ্জামান, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, আইটি ও প্রচার সম্পাদক আব্দুল কাদের, সহকারী আইটি ও প্রচার সম্পাদক মহিববুল্যাহ, সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক যোবায়ের হোসাইন, শিক্ষা সম্পাদক, আবুল হাসান, সহকারী শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, সমাজকল্যাণ সম্পাদক আয়ুব আলী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, বিদেশ বিষয়ক সম্পাদক জামাল ফারুক (মন্টু), সাহিত্য সম্পাদক সাকিব জামান, মিডিয়া সম্পাদক আব্দুর রহমান, সহকারী মিডিয়া সম্পাদক ইকবাল হোসাইন, ব্লাড ব্যাংক সম্পাদক, ইস্রাফিল হোসেন, সহকারী ব্লাড ব্যাংক সম্পাদক আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, সুজন হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন আলম রিপন, সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আমিনুর রহমান, ডা. সালাউদ্দীন, ডা.আবু মুসা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ, সহকারী ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান পলাশ, মোশাররফ হোসেন, শিশু বিষয়ক সম্পাদক সরোয়ার হোসাইন, সহকারী শিশু বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান, আবু বাক্কার, ছাত্রকল্যাণ সম্পাদক আলমগীর হোসাইন, সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, হাসান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বায়েজীদ হোসাইন, হাফেজ আব্দুর রহমান।

অন্যান্য নির্বাহী সদস্য হলেন- আল-আমিন, দিদারুল ইসলাম, মাসুদ রানা, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, মাসুম বিল্লাহ, আকরাম হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু