শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চ্যানেল খুলনা’র বাংলা ডোমেইন উদ্বোধন করলেন ভাষা সৈনিক মাজেদা আলী

ভাষা সৈনিকদের সম্মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা’র বাংলা ডোমেইন (চ্যানেলখুলনা.বাংলা) এর উদ্বোধন করেছেন ভাষা সৈনিক বেগম মাজেদা আলী।

শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ফরাজিপাড়াস্থ এই ভাষা সৈনিকের নিজ বাসভবনে এ নিউজ পোর্টালের বাংলা ডোমেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেগম মাজেদা আলী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে “দৃষ্টিতে সৃষ্টি” এই স্লোগানকে ধারন করে কাজ করে যাচ্ছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক বেগম মাজেদা আলী বেলন, এ নিউজ পোর্টালে খুলনা শহর ও খুলনা বিভাগসহ সারাদেশের উন্নয়ন কর্মকান্ড এবং শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া বিষয়ে সংবাদ মানুষের কাছে তুলে ধরবে এবং অনলাইনের মাধ্যমে সংবাদ পরিবেশন করে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

তিনি এ সংবাদ পোর্টালের সাফল্য কামনা করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনা আরও এগিয়ে যাবে ও উন্মোচিত হবে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে, যা অত্যন্ত জনপ্রিয়। মানুষের ব্যস্ততম জীবনে সর্বদা সংযুক্ত থাকার জন্য অনলাইন মিডিয়াগুলো খুবই কার্যকর।

চ্যানেল খুলনা নিউজ পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসানুর রহমান তানজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক ও চ্যানেল খুলনার উপদেষ্টা এস এম নুর হাসান জনি এবং চ্যানেল খুলনার উপদেষ্টা শাহ মামুনুর রহমান তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন অনিক, সময়ের খবর এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক কালান্তর বার্তা সম্পাদক ও দৈনিক আমার সংবাদের খুলনা প্রতিনিধি বেল্লাল হোসেন সজল, মোঃ মিজানুর রহমান, লুৎফুর রহমান, মনিরুল ইসলাম সাগর, সেলিম হায়দার, আল আমিন শিকদার, সালাহউদ্দীন সহ চ্যানেল খুলনা নিউজ পোর্টালের অন্যান্য সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, চ্যানেল খুলনা ২০১৮ সাল থেকে বাংলাদেশ সরকারের ব্যবসায়িক সকল আইন মেনে কার্যক্রম চালিয়ে আসছে। তবে সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকার নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় চ্যানেল খুলনা নিউজ পোর্টালটিও তথ্য মন্ত্রনালয়ের তথ্য অধিদফতরে নিবন্ধনের প্রক্রিয়াধীন আছে। বর্তমানে পরীক্ষামূলক ভাবে চলছে। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে চ্যানেল খুলনা নিউজ পোর্টাল পুরোদমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

বর্তমানে এই নিউজ পোর্টালটি channelkhulna.tv, channelkhulna.com.bd এবং চ্যানেলখুলনা.বাংলা এই তিনটি ডোমেইনে একসাথে সংবাদ প্রকাশ করছে। এর যেকোন একটিতে ব্রাউজ করলেই সকল সংবাদ দেখতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির

সরকার চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু