বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা উপদেষ্টা

‘রাজনৈতিক দলের প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিনষ্ট করতে না পারে’

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের অবশ্যই রাজনৈতিক বিশ্বাস থাকবে, রাজনৈতিক দলের সমর্থন থাকবে। কিন্তু রাজনৈতিক দলের নেতিবাচক প্রভাবগুলো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ফেলতে পারি না। আমাদের মাথায় রাখতে হবে এখানে আমরা মেধার বিকাশ ঘটাতে এসেছি। তাই রাজনৈতিক দলের নেতিবাচক প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

রোববার (৬ জুলাই) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অবশ্যই তোমরা বিশাল কিছু অর্জন করেছ। কিন্তু তোমাদের সঙ্গে সাধারণ জনগণ শ্রমজীবী মানুষ তারাও এই অর্জনে ভূমিকা রেখেছে। তাদের সমর্থন ছাড়া তোমরা এটা করতে পারতে না। তোমাদের এই সংগ্রামে বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠী এগিয়ে এসেছিল। শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ করা যাবে না। তোমাদের হতাশা থাকতে পারে, কিছু দাবি দাওয়া থাকতে পারে কিন্তু তার জন্য জনদুর্ভোগকারী কোনো কাজ তোমরা করবে না।

আলোচনায় সভার প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম বলেন, ছাত্র ও শিক্ষক হিসেবে জীবনে ৬২ বছর আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেটেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। ১৯৫৩ সালের এইদিনে যে সম্ভাবনা তৈরি হয়েছিল আজকের দিন হলো সেই সম্ভাবনার মহীরূপ। যেসব কারণে এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল সে বিষয়ে জানবো এবং সেই জ্ঞানকে আমরা ছড়িয়ে দেব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান প্রমুখ।

এ সময় ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়ানো, র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এছাড়াও বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং রশি টানাটানি খেলার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননিবিস্তারিত পড়ুন

  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি