শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণই আমার শক্তি, জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো- সাবেক এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর বাজারে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, “সাতক্ষীরায় গুটি কয়েক নেতা যারা দীর্ঘদিন নমিনেশন পায়নি তাদের গভীর ষড়যন্ত্রের কারণে আমার পরাজয় হয়েছে। যাদের মুখে মধু আর অন্তরে বিষ। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে পরাজিত করেছে।

দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সাতক্ষীরা সদরসহ সারা দেশে মোট ১১টি সিট পেয়েছে। তারা বর্তমানে বিরোধী দলও নয়। সাতক্ষীরা সদরে হঠাৎ সব কিছুতে তারা খবরদারী ও বাড়াবাড়ি শুরু করেছে। মনে রাখবেন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ করতে কাজ করবেন তা হবেনা। বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি কোন বাড়াবাড়ি কিন্তু সহ্য করবেনা। তারা কিন্তু দাঁতভাঙ্গা জবাব দেবে। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ।

আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং শুভাকাঙ্খীদের তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।” এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী।

ফিংড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়ার পারভীন শাপলা, ইউপি সদস্য এম.এ হাকিম, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য আরশাদ, সাবেক ইউপি সদস্য ও সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

এসময় ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর