শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার খলিশাখালির জমির মালিকদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট

দেবহাটা প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালি জমির মালিকদের মাঝে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খলিশাখালি জমির ১৬৮/২১ মামলার আপিল শুনানী শেষ করেন। এসময় বিচরপতি ওবাইদুল হাসান, বিচারপতি এম. এনায়েতুর রহিম, বিচাপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলার শুনানী গ্রহণ করে।

শুনানী শেষে রায়ে উল্লেখ করা হয় যে, যেহেতু যুগ্ম জেলা জজ আদলতে মূল মামলা (মামলা নং ১৮/২০১০) ৩০/০৮/২০১৮ তারিখে খারিজ হয়েছে, সেহেতুু এই মামলার অস্তিত্ব নেই, নতুন ভাবে মামলার শুনানীরও প্রয়োজন পড়েনা। বিধায় আদালত আপিল খারিজ করেন।

উল্লেখ্য যে, ২০২১ সালের ৪ ফেব্রæয়ারী সুপ্রিমকোর্ট আদেশ দেন এই সম্মত্তি মামলা চলাকালিন ব্যবস্থাপনা করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক। কিন্তু জেলা প্রশাসক ভ‚মি কর্মকর্তার মতামত ও জিপির মতামতের ভিক্তিতে এবং দলিল পর্যালোচনা করে মতামত দেন যে এই জমি ব্যক্তি মালিকানাধিন, এখানে সরকারের কোন স্বার্থ জড়িতে নেই। তাই নতুন মামলা করার এবং মামলার পক্ষভ‚ক্ত হওয়ার উদ্যোগ গ্রহন করেননি।

বর্তমানে জমির মালিকগণ ভোগদখল প‚র্বক জমিতে ফসল ও মাছ চাষ করছে। আদালত আগেই স্পষ্ট করে রায় দেন যে, এই জমি সংক্রান্ত বিষয়ে জমির মালিক এবং সরকার ছাড়া তৃৃতীয় পক্ষের কোন ভুমিকা নেই এবং যদি প্রয়োজন মনে করে তাহলে সরকার নিজে উদ্যোগ নিবে।

প্রসঙ্গ, গত কয়েক বছর যাবত স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ এই খলিশাখালি জমি নিয়ে বিভিন্ন অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তবে আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয়তায় তারা সফল হয়নি।

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লীবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর