বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের ভালোবাসায় আমি আজ উদভাসিত- এস এম ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ এস এম ইয়াকুব আলী দলীয় নেতাকর্মী ও সাধারন সূধীমহলের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হলেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ পৈত্রিক বাড়ি আগরহাটিতে পৌছালে এলাকার হাজার হাজার সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে এ সময় ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর সংক্ষিপ্ত এক আলোচনা এক সভায় এস এম ইয়াকুব আলী বলেন- জনগণের ভালোবাসায় আমি আজ উদভাসিত। জনগণের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমার এই পাওয়াকে উৎসর্গ করছি। তিনি আরো বলেন- আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনের মনি কোঠায় আবদ্ধ রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নেহালপুর ইউনিয়ের চেয়ারম্যান এইচ এম ফারুক হুসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা