মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মদিন উপলক্ষে পাড়ার সব বাড়ি গেরুয়া!

বিপাকে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য ও বিজেপি নেতা নন্দগোপাল গুপ্তা। নিজের জন্মদিন উপলক্ষে পাড়ার সব বাড়িই গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি প্রতিটি বাড়ির দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবিও এঁকে দেন। আর তা করলেন প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই।

এর জেরেই বিপাকে পড়েছেন ওই মন্ত্রী। অস্বস্তিতে পড়েছে যোগী সরকারও।

জানা গেছে, উত্তর প্রদেশের বেসামরিক পরিবহন মন্ত্রী নন্দগোপাল তার নিজের পাড়া প্রয়াগরাজের বাহাদুরগঞ্জ এলাকার অধিকাংশ বাড়িই গেরুয়া রঙ করে দিয়েছেন। একাধিক বাড়ির দেওয়ালে হিন্দু দেব-দেবীর ছবিও এঁকে দেওয়া হয় বলে অভিযোগ।

বাড়ির মালিকের অনুমতি ছাড়াই এই কর্মকাণ্ডের জন্য মন্ত্রীর এই আচরণে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে দুইটি এফআইআর দায়ের করেছেন তার প্রতিবেশীরা।

কোতোয়ালি পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয়চাঁদ কুমার শর্মা জানান, বাহাদুরগঞ্জের দুই স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন যে কয়েকজন ব্যক্তি তাদের বাড়ি জোর করে গেরুয়া রঙ করে দিয়েছেন। আমরা অভিযোগ পেয়েছি ও তদন্ত শুরু করেছি।

জীবন চাঁদ নামে এক অভিযোগকারী জানান, মন্ত্রীর নির্দেশে কমপক্ষে ১৫ থেকে ২০ জন মানুষ আমার বাড়িতে আসেন এবং আমার অনুমতি ছাড়াই দেওয়ালে গেরুয়া রঙ করে দেওয়া হয়।

ওই ঘটনার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় এবং তার স্ত্রীকে কটুক্তি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ তদন্ত শুরু করেছে।

যদিও মন্ত্রী বলেছেন, কিছু মানুষ আছেন, যারা এলাকার কোন উন্নয়ন ও সৌন্দর্য চায় না। কিছু বাড়িতে দেব-দেবীর ছবি আঁকা হয়েছে। কিন্তু যারা ধর্মে বিশ্বাস করেন না তারাই এর প্রতিবাদ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?