সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। প্রচারণার শেষ দিন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। করছেন উঠান বৈঠকসহ নানা কায়দায় ভোট প্রার্থনা। আট মের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস শেখ মেহেদী হাসান (সুমন)- ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বরিবার শেখ মেহেদী হাসান(সুমন) নলতা , তারালী , ভাড়াশিমলা, মথুরেশপুর ইউনিয়ন
বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন এবং কয়েকটি উঠান বৈঠকে অংশ নেন। তার একসঙ্গে কালিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দেখা গেছে।

বর্তমান কালিগঞ্জ উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ মেহেদী লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন।

শেখ মেহেদী হাসান (সুমন) সঙ্গে ছিলেন, ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, ২ নং বিষ্ণুপুর জাহঙ্গীর আলম, ৩ নম্বর চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মণ্ডল, ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নম্বর তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ১১ নম্বর রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন,

পাঁচনম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম এসময় বলেন, আমরা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে আসেন। এছাড়া এবারের নির্বাচনে যে দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আমাদের দৃষ্টিতে আনারস মার্কার
শেখ মেহেদী হাসান (সুমন) একজন জনবান্ধব প্রার্থী হিসেবে মনে হয়েছে। তিনি নির্বাচিত হলে জনগণ তার দ্বারে যেকোন কাজে যেকোন সময় যেতে পারবেন। আমরা ভোটারদের দ্বারে এজন্য শেখ মেহেদী হাসান (সুমন) আনারস মার্কায় ভোট প্রার্থনা করছি।

শেখ মেহেদী হাসান(সুমন) বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হলে কালিগঞ্জ উপজেলার প্রত্যেক সাধারণ মানুষ চেয়ারম্যান হবে, আমি সবার সুমন হয়ে থাকবে, উপজেলার প্রত্যেক টি বাজেট সবার সামনে প্রকাশ করবো, আমার সব সময় মনে হয়েছে সাধারণ মানুষের পাশে যাওয়া উচিত সেটাই আমি করছি, যেভাবে আমাকে সবাই কাছে টেনে নিয়েছে জয়ের ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।

মোহাম্মদ সাঈদ মেহেদী বলেন, আমার বিগত দিনের কাজের প্রতি আস্থা রেখেছে বলেই জনগণ আমার পক্ষে রয়েছেন। তাদের মতো মোহাম্মদ সাঈদ মেহেদী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও আমার জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদি।

কালীগঞ্জ উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মোতাবেক মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৪১৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন, হিজড়া ২ জন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবেবিস্তারিত পড়ুন

মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির

মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের (সংরক্ষিত) উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী
  • রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির