শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসানকে সংবর্ধনা দিলেন সাতক্ষীরা তরুন সহকর্মীরা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের রেফারি পরিবারে গর্ব ও সাতক্ষীরা জেলা কৃতি সন্তান সাবেক ফিফা রেফারি এবং এএফসি ‘রেফারিজ মোমেন্টো অ্যাওয়ার্ডপ্রাপ্ত রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানকে সংবর্ধনা প্রধান করেন সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিরা।

জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিদের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ (অনুর্দ্ধ ১৭) এবং আসন্ন পাইওনিয়ার লীগ উপলক্ষে তরুন উদীয়মান রেফারীসহ সাতক্ষীরা জেলার রেফারীদের নিয়ে সাপ্তাহিক অনুশীলন, ল’জ অফ দ্যা গেম এবং নানা দিক নির্দেশনা সময় তাকে জেলা রেফারি এসোসিয়েশন সদস্যরা এবং আশাশুনি উপজেলা রেফারিরা ফুলের শুভেচ্ছা জানান এবং তারপর জেলার অনূর্ধ্ব ২৫ রেফারিরা সংবর্ধনা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, সিনিয়র রেফারি সৈয়দ মোমেনুর রহমান, জাফরুল খান চৌধুরী, বাবর আলী, হারুন খান, আসাদুর রহমান, সঞ্জয় বিশ্বাস, জাহাঙ্গীর আলমসহ জেলার ৭ উপজেলার প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর রেফারিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তৈয়ব হাসান বলেন, সকলের সহযোগিতায় তিনি যে সম্মান অর্জন করেছেন তা সাতক্ষীরাবাসীর অর্জন এবং বাংলাদেশের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে।

তিনি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফুটবল মাঠের স্মৃতিচারণ করে বলেন, এই স্টেডিয়ামে মাঠের মাটির সাথে আমার রক্ত ও ঘাম মিশে আছে এবং এই ফুটবল মাঠে অনেক ম্যাচ পরিচালনা করেছি। তিনি আরো বলেন এই স্টেডিয়ামে থেকে আমার পথচলা। এখানে অনেক স্মৃতি আছে যেগুলো ভুলবার নয়। তিনি জেলার অনূর্ধ্ব ২৫ রেফারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন