বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি।

বৃহস্পতিবার (৭ মে) জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন বিরোধীদলীয় এই নেতা। এ সময় পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াত আমিরকে গাইড করেন এবং পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ নামে পরিচিত। এটি টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত এবং জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার (ডায়েট) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

জাপানের পার্লামেন্টে মোট ৭১৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস