রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুন্না গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শরিফুল ইসলাম।

সমিতির প্রধান উপদেষ্টা দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, অন্যান্য উপদেষ্টা এবং পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

মুন্না গাজী বর্তমানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সংসদের ভিপি এবং শরিফুল ইসলাম শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পাওয়ার বিষয়ে সভাপতি মুন্না গাজী বলেন, “এই দায়িত্বকে আমি কোনো পদ হিসেবে নয়, সাতক্ষীরার শিক্ষার্থীদের প্রতি একটি অঙ্গীকার হিসেবে দেখছি। সাতক্ষীরার শিক্ষার্থীদের পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতিকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা ও মতামত নিয়ে দায়িত্বটি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই।”

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “সাতক্ষীরা আমার কাছে গর্ব ও আবেগের জায়গা। সাতক্ষীরার মানুষের হয়ে কিছু করতে পারা সত্যিই আনন্দের। সাতক্ষীরার মানুষকে ভালোবাসি, তাঁদের কল্যাণে ছোট-বড় যেকোনো পরিসরে আজীবন কাজ করে যেতে চাই।

অনুমোদনপত্রে নতুন কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর