রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী ও অসহায় এলাকার ৩ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর, রসুলপুর, মুনজিতপুর, বদ্দীপুর কলোনি, মিল বাজার, মাগুরা দাসপাড়া এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

খাদ্য সহায়তা হিসেবে ছিল, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি,‌ সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম।

ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল এর সিইও /চেয়ারম্যান ডাঃ জর্জ বেরি টাপার জেআর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক