শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় জামায়াতের গণমিছিল

বেনাপোল প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন ও বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪আগষ্ট) বিকালে অনু্ষ্িঠত গনমিছিল নাভারন বাজার ও বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাভারন বাজারে অনু্ষ্িঠত গনমিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আমির জনাব উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ ও শার্শা ইউনিয়নের আমির উপাধ্যক্ষ আবু ইয়াহিয়াসহ নেতৃবিন্দ।
বাগআঁচড়া ইউনিয়ন জমায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী সভাপতিত্বে ও উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদের সঞ্চালনায় এ গণ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম ও শিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মাস্টার আব্দুল কুদ্দুস, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি তবিবুর রহমান, কায়বা ইউনিয়নের আমির আমিরুল ইসলাম, সেক্রেটারি রুহুল আমিন গাজী, গোগা ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম খলিল, সেক্রেটারি মিজানুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, মুহাদ্দিস হাদিউজ্জামানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার