রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় দূর্ধর্ষ ডাকাতি, জীবন দিয়েও শেষ রক্ষা হলো না

অভাবের সংসারে কিছু বাড়তি আয়ের আশায় নৈশপ্রহরীর কাজ করতেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেড়েলী গ্রামের আব্দুস সামাদ (৭০)।

রোববার ভোর রাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টি এলাকার অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপ ব্যাটারীর দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের নির্মম অত্যাচারে প্রাণ হারান তিনি। শুধু তাকে হত্যা করেই শান্ত হয়নি ডাকাত দল। সেই সাথে আরও তিন নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে আটকিয়ে রাখা সহ করা হয়েছে অমানুষিক নির্যাতন।

প্রাপ্ত তথ্যমতে, অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারী নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।এছাড়াও পাশের মিজান ট্রেডার্সের ২ তলার ক্লাপসিবলগেটের ২ তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারীর দোকানের তালা কেটেছে ডাকাতদল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, রাত আনুমানিক তিনটার দিকে খবর পেয়ে পৌর এলাকার রাজাপট্টিতে আমরা পৌছায়। সেখানে নৈশ প্রহরীদের একজন আব্দুস সামাদ (৭০) কে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আসামীদের ধরতে পুলিশের সকল ইউনিট তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ওসি সুমন ভক্ত।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক