বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় জোহর আলী ও আক্তারুজ্জামান নামের পিতা-পুত্র নিহত হয়েছে।

রোববার বিকেলে ঝিকরগাছা-বাঁকড়ার আবুল ইসলাম সড়কের বল্লা কলোনী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোহর আলী (৫৫) ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে ও আক্তারুজ্জামান (৩০) জোহর আলীর ছেলে। তারা নিজেদের পালসার মোটরসাইকেলে করে ঝিকরগাছায় যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা বাঁকড়াগামী একটি পিকআপ সজোরে তাদের মোটর সাইকেলে ধাক্কা দিলে পিতা পুত্র দুজনেই মারাত্বক ভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে আক্তারুজ্জামান মারা যায়। একই সাথে পিতা পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল