রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে এসডিএফের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান

এস. এম. শফিক, স্টাফ রিপোর্টার ঃ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) যশোর অঞ্চলের অধীনে ঝিনাইদহ জেলা অফিস ও সদরের বিভিন্ন ক্লাস্টার অফিস কর্তৃক ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করে।

জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামানের নেতৃত্বে ও জেলা কর্মকর্তা (লাইভলিহুড) এস. এম. শফিকুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত উক্ত কার্যক্রমের মধ্যে ছিলো পায়রা চত্ত্বর থেকে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত শোকর্যালি, শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. আরিফুর রহমান, মোঃ হুমায়ুন কবির (কন্সট্রাকশন এন্ড এনভায়রনমেন্ট), সজীব কুন্ডু (একাউন্টস ও এডমিন), সুলতানা বুলবুলি (আইসিবি), মোঃ মনিরুজ্জামান (কমিউনিটি ফাইনান্স), সারওয়ার জাহান (যুব ও কর্মসংস্থান), মোঃ নুরুজ্জামান (এমইএল), ক্লাস্টার কর্মকর্তা মোঃ আব্দুল করিম, জাহিদুল ইসলাম প্রমূখ।

এ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ক্লাস্টার থেকে আগত ক্লাস্টার ফ্যাসিলিটেটরবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের অর্থায়নে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন
  • ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা
  • জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির
  • মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
  • আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান
  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ