রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

এস. এম. শফিক, ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রীজের পরে মোহাম্মদপুর মোড়ে আজ বিকাল আনুমানিক ৫ টার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রনি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রনি স্থানীয় মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রনি একটি ভ্যানকে ওভারটেক করতে যেয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পিছনের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান, ট্রাকের নম্বর যশোর-ট-১১-২৭৩৬।

নিহত রনির চাচাতো ভাই আক্ষেপ করে বলেন “কিছুক্ষণ আগেই রনি ও আমার আরেক বন্ধুসহ ৩ জন মিলে গাড়াগঞ্জ ব্রীজের কাছে বসে ছিলাম, রনি অনেকটা জোর করেই আমার মোটরসাইকেল নিয়ে বলে আমি সামনে থেকে আসছি তোরা বসে থাক” এমন মৃত্যু কোনভাবেই মানতে পারছেন না তারা। যেই ভ্যানকে ওভারটেক করতে যেয়ে এই দূর্ঘটনা ঘটেছে সেই ভ্যানের যাত্রী নারী ও চোখের সামনে এমন ঘটনা মানতে পারছেন না, প্রচন্ড কান্না করছিলেন তিনি।

পরবর্তীতে শৈলকূপা ফায়ার সার্ভিসের একটি দল ও এম্বুলেন্স এসে মরদেহটি নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি, তবে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, ঘটনার প্রকৃত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ছাত্র-রাজনীতি, সাংবাদিকতা, কূটনীতিক থেকে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন
  • ঝিনাইদহে ৩ জনকে হ*ত্যা, দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠনের খুদে বার্তা
  • জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির
  • মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর
  • আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান
  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ