শনিবার, জুলাই ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টোকিও অলিম্পিকে দেশের হয়ে খেলবে যবিপ্রবির জহির রায়হান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন। তিনি বাংলাদেশের চার শ মিটারে রেকর্ডধারী স্প্রিন্টার।

রোববার সন্ধ্যায় টোকিওর উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর কোচ হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কোচ মো. আব্দুল্লাহ-হেল কাফী। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিকের জন্য জহিরকে মনোনয়ন দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

অলিম্পিকে দেশের হয়ে খেলা অনেক গৌরবের উল্লেখ করে জহির রায়হান বলেন, ‘আমার যে সকল শিক্ষক, প্রতিষ্ঠান আমাকে উৎসাহ দিয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞ। দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনতে পারি, এ জন্য সকলের দোয়া চাই। আমার এবারের লক্ষ্য পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করা।

জহির রায়হানের অলিম্পিকে অংশগ্রহনের সুযোগ পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, জহির রায়হান অলিম্পিকে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অলিম্পিকে তাঁর অংশগ্রহন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আশা করি, তাঁদের মতো শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাত ধরে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।’
একইসঙ্গে শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি বিশেষ ধন্যবাদ জানান।

এ ছাড়া অলিম্পিকে দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় জহির রায়হানকে অভিনন্দন জানান যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদসহ যবিপ্রবি পরিবারের সদস্যরা।

জহির রায়হান ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন। এর আগে তিনি ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উর্ত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেন।

একই রকম সংবাদ সমূহ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনাবিস্তারিত পড়ুন

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী