শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা. জাফরুল্লাহ’র এক শার্টের বয়স ৩০ বছর, পরেন ছেঁড়া প্যান্ট!

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্ম চট্টগ্রামের এক বনেদি পরিবারে। তিনি চাইলেই বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তারপরও কেন এত সহজ-সরল জীবনযাপন করেন? এমনকি তিনি যে প্যান্ট পরেন, সেটিও সেলাই করা!

এমন এক প্রশ্নের জবাবে হাসিমুখে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পুরা প্যান্ট ছিঁড়ে নাই, আমি কী করব? আমি এই প্যান্টটা ফেলে দেব? যে দেশের মানুষ খালি পায়ে চলত। আমি তো ১৯৭১ সালে দেখেছি। আমার শার্টের বয়স প্রায় ৩০ বছর। এখন এই শার্ট যদি না ছেঁড়ে, আমি কী ছিঁড়ে ফেলব?’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন তথ্যই জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সাক্ষাৎকারের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই সাংবাদিক জানতে চান, আপনি বিলাসবহুল গাড়িতে চড়তে পারেন। বিএমডব্লিউতে চড়া আপনার পক্ষে সম্ভব। কিন্তু আপনি ছোটখাটো একটা ভাঙাচোড়া গাড়িতে চড়েন। কেন?

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি তো সব রকমের লাক্সারি (বিলাসবহুল জীবনযাপন) করেছি। আমি যখন বিলেতে ছিলাম, তখন আমার প্রাইভেট প্লেন চালানোর লাইসেন্স ছিল। প্রিন্স চার্লসের স্যুট বানাতেন যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতেন। আমি কখনো বানানো স্যুট পরি নাই। দর্জি এসেছে, আমার মাপজোক নিয়ে গেছে। এখন আমি দেখি, এটা একটা ছেলেমানুষি ছিল। এটা টাকার অপচয়। সেই টাকা দিয়ে আমি কতজনের উপকার করতে পারতাম।’

মুক্তিযুদ্ধের সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী যখন দেশে আসেন, তখনকার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার টাকা-পয়সা, ট্রাভেলার চেক আছে। আমার ক্যাশ টাকার দরকার ছিল না। ক্রেডিট কার্ড ছিল। তখনকার দিনে ক্রেডিট কার্ডের কথা কে চিন্তা করত।’

কখনো হতাশ হন কিনা জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি একসময় ঠিক করলাম, আর পারছি না। ফাইট করে চলে যাব। আমার গাড়িও ফেলে এসেছি। আমার গাড়ির দাম মার্সিডিজের চেয়েও বেশি ছিল। আমার ওই গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেলে চাকা বদলাতে হতো না। তখন রিকশাওয়ালারা কয়, কী করেন/ আমি বললাম, ডাক্তার। তিনি বললেন, কই যাবেন? আমি বললাম, এখন ভাবছি চইলা যামু। তিনি বললেন, আপনারা তো যাইবেন, আমরা তো যাইতে পারব না। এই দেশে তো আমাদের থাকতে হবে। আমার কী হবে? তখন আমার মনে হলো তাইতো।’ তারপর থেকে দেশেই রয়ে গেলেন জাফরুল্লাহ চৌধুরী।

ভিডিও দেখতে ক্লিক করুন (সংগৃহীত):

https://www.facebook.com/saddam.wn/videos/649318592429130/

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ