শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএইচএমএস মেধা তালিকায় সারা দেশের ৩য় কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের মুজাহিদা

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিএইচএমএস পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে ৯ ফেব্রুয়ারী। এতে সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুজাহিদা পারভীন সারা বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন।

বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারী) কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জনকারী মুজাহিদা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনুরূপভাবে হোমিওপ্যাথিক কলেজেও কৃতি ওই শিক্ষার্থীকে সম্মাননা জানান কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক৷
উভয় সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আশিকুর রহমান, কলেজের প্রভাষক ডা. মো. হাবিবুর রহমান, ডা. ফাতেমা খাতুন, ডা. আফিয়া খাতুন, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. নার্গিস পারভীন, সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমুখ৷

উল্লেখ্য, মুজাহিদা পারভীন (২২) সাতক্ষীরা সদরের ডাক্তার আব্দুল্লাহ আল ফারুকের মেঝ কন্যা। তার স্বামী সাতক্ষীরার আমতলার ওয়ালটন সার্ভিসিং সেন্টারের ইঞ্জিনিয়ার।

মুজাহিদা পারভীন ভবিষ্যতে ভালো ডাক্তর হয়ে মানুষের সেবা করতে চান বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন