বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিভোর্স না দিয়ে বিয়ে করব এতটা গাধা আমরা নই: নাসির

মাঠের বাইরের খবরেই দেশের ক্রিকেটাঙ্গন সরগরম ছিল ফেব্রুয়ারি মাসজুড়ে।

বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাডবয়’খ্যাত অলরাউন্ডার নাসির হোসেনের বিয়ে নিয়ে রীতিমতো লংকাকাণ্ড বেঁধে গিয়েছিল।

আগের স্বামীকে তালাক না নিয়েই নাসিরের সঙ্গে সংসার পেতেছেন ক্যাবিন ক্রু তামিমা তাম্মি— এমন অভিযোগ করেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে তামিমার স্বামী বলে দাবি করেন।

বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়।

পরে সংবাদ সম্মেলনে রাকিবের অভিযোগ আংশিক স্বীকার করেন নাসির ও তামিমা। রাকিবকে আগের স্বামী বললেও সব নিয়মকানুন মেনে তালাক দিয়েই তিনি নাসিরের ঘরণি হয়েছেন বলে দাবি করেন তামিমা।

এবার নতুন করে আবারও নাসির জানিয়েছেন, আগের সংসারের ইতি টেনেই স্ত্রী তামিমা নাসিরকে বিয়ে করেছেন।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসির জানান, শিগগিরই তামিমার সঙ্গে তার বিয়ের বৈধতা নিরূপণে কাগজপত্র দেখানো হবে।

মিরপুর গ্রাউন্ডে নাসিরকে পেয়ে সাংবাদিকরা সেই বিতর্কিত বিষয়টি আলোচনায় আনেন।

জবাবে নাসির বলেন, এটুকুই এখন বলি— ‘আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি এখনও। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’

ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলবে কিনা প্রশ্নে নাসির বলেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না।’

প্রসঙ্গত গত ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে জমকালো উদযাপনে বিয়ে করেন অলরাউন্ডার নাসির হোসেন। বিয়ের সপ্তাহ না গড়াতেই নাসিরের স্ত্রীর নামে জিডি করেন রাকিব হাসান। রাকিবের অভিযোগ– নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি। ওই সংসারে তাদের আট বছরের কন্যাসন্তান রয়েছে।

এ নিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। নাসির-তামিমার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। এর পরই সংবাদ সম্মেলনে প্রকাশ্য হন নাসির-তামিমা।

সেদিন সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে নাসির হোসেন বলেন, ‘এতদিন ও শুধু তামিমা ছিল। আজ থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে, আমি আইনগত ব্যবস্থা নেব।’

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা