বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেল্টার চেয়েও আরও ভয়ানক ধরন আসতে পারে: ডব্লিউএইচও

ইতোমধ্যে ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। করোনার ডেল্টা ধরনেই হয়তো বিপদের শেষ। এর পর ক্ষমতা কমতে শুরু করবে ভাইরাসটির। এমনটাই ভেবেছিলো বিশেষজ্ঞরা। কিন্তু সে ভাবনায় জল ঢেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের দাবি, মিউটেশন ঘটিয়ে ডেল্টার চেয়েও আরও ভয়ানক ধরন তৈরি করতে পারে করোনা ভাইরাস।

যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে এর জেরে। পশ্চিম এশিয়ায় চতুর্থ ঢেউ আছড়ে পড়ার অন্যতম কারণও ডেল্টা। চীনে নতুন করে সংক্রমণ বেড়েছে। আরও দুটি প্রদেশ থেকে সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর ব্রিসবেন ও কুইন্সল্যান্ড প্রদেশের একাংশে লকডাউন জারি করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী স্টিভেন মাইলস জানিয়েছেন, তিন দিনের জন্য সম্পূর্ণ গৃহবন্দি থাকতে হবে লাখ লাখ বাসিন্দাকে। সবই ডেল্টার জেরে। বিজ্ঞানীরা বলছেন, চিকেন পক্সের মতোই ছোঁয়াচে ডেল্টা এক সংক্রমিতের থেকে নিমেষে আট-নয়জনের শরীরে তা ছড়িয়ে পড়তে পারে।
অতিসংক্রামক এই ধরনটি সম্পর্কে ডব্লিউএইচও জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রক বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ডেল্টা হচ্ছে আসলে একটা সতর্কবার্তা। সবাইকে সতর্ক করে দেওয়া যে, ভাইরাস তার ভোল বদলাচ্ছে। এটাও মনে করিয়ে দেওয়া যে আরও ভয়ানক ধরন তৈরি হতে পারে এই ভাইরাস।

ডব্লিউএইচও প্রধান ডা. টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুস বলেন, এখন পর্যন্ত করোনার চারটি ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ তৈরি হয়েছে। ভাইরাসটি যত ছড়াবে, এ রকম উদ্বেগ করার মতো ধরন আরও তৈরি হবে।

গোটা বিশ্বকে ছয়টি অঞ্চলে ভাগ করে পর্যালোচনা চালায় ডব্লিউএইচও। এর মধ্যে পাঁচটি দেশেই গত এক মাসে সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। মাইকেল রায়ানের বক্তব্য, ডেল্টার প্রকোপে বেশ নড়বড়ে অবস্থা হয়েছে কিছু দেশের। কিন্তু তাতেও তারা যথেষ্ট সতর্ক করতে পারেনি বাসিন্দাদের। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এখনো ব্যর্থ বেশ কিছু দেশ। সেখানে পারস্পরিক দূরত্ববিধি মানা হচ্ছে না, লোকজন মাস্ক পরছে না। স্যানিটাইজার ব্যবহার, হাত পরিষ্কার রাখা, বাতাস চলাচলের ব্যবস্থা কম এ রকম বদ্ধ ঘরে বেশিক্ষণ না থাকা, ভিড় এড়িয়ে যাওয়ার কোনোটির ওপরেই জোর দেওয়া হচ্ছে না। তবে বিভিন্ন দেশে যে টিকাদান কর্মসূচি চলছে, তা কাজ দিচ্ছে। টিকা নেওয়া থাকলে আক্রান্তরা বাড়াবাড়ি মাত্রায় অসুস্থ হচ্ছেন কম। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ভাইরাস একটা ফিল্টার পেয়ে সংক্রমণের গতি আরও বাড়িয়েছে। টিকা নিয়ে আমাদের যে ‘গেম প্ল্যান’ রয়েছে, সেটা কাজ দিচ্ছে ঠিকই, কিন্তু তা দ্রুত সম্পন্ন করতে হবে। আগের থেকে আরও গতি বাড়াতে হবে টিকাকরণের।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী