মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবির ভর্তি পরীক্ষা পেছাচ্ছে

করোনারভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং চলমান লকডাউনজনিত সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে কখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জরুরি সভা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ এপ্রিল) রাতে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ২১ মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল ঢাবির প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। যা ৫ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা এবং অঙ্কন পরীক্ষার মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।

জানা যায়, কয়েকদিন আগে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও চারুকলা অনুষদের ডিনগণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সভা করেন। সেখানে করোনার উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। এমন পরিস্থিতিতে ডিনদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব নয় বলে উপাচার্যকে জানান তারা। এতে উপাচার্য ডিনদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি বেড়ে গেছে। এ কারণে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আগামীকাল উপাচার্যের সঙ্গে আমাদের সভা হবে। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ডিনদের মতামতের ভিত্তিতে নতুন ঘোষণা আসবে।

নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষদের ডিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেয়া সম্ভব নয়। তাছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেসব বিবেচনা করা হবে। তবে, আমাদের চিন্তাভাবনা থাকবে আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার।

করোনা পরিস্থিতির কারণে এ বছরের স্নাতক ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলিতে নেয়া হবে। এক্ষেত্রে বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল।

এর আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ২১ মে, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ২২ মে, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা অঙ্কন পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

চলতি (২০২৬-২৭) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা প্রকাশবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী