বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের চাম্পাফুলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তার (৪৮) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারু ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই শিশুর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনা স্বীকার করে বলে জানা যায়।

পরবর্তীতে শিশুটির পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় হারুকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই গ্রাম্য ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম্য ডাক্তার হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন