বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা উত্তোলন!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়।

গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে এই টাকা উত্তোলন করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ টাকা সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তোলন করেছেন। যা ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার তথ্য বিবরণী থেকে জানা যায়। এ ঘটনায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০০৬.২৩-১০১৮ নং স্বারকে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সোনালী ব্যাংক ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু বলেন, কাল ব্যাংকে আসলে এ বিষয়ে কথা হবে। তবে চেকে জাল স্বাক্ষরের বিষয়টি তিনি এড়িয়ে যান।

অফিস সহকারী পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের