বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

‎বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শালিখা কলেজের অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোয়াদ্দার।

‎বক্তারা প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করতে গিয়ে তারা যে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকরা শুধু সংবাদকর্মী নন, বরং সমাজের মুখপাত্র হিসেবে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য।

‎প্রয়াত সাংবাদিকবৃন্দ হলেন এডভোকেট হাসান আওরঙ্গী, আ ক ম মহিউদ্দিন, এসএম নুর আলী, এ কে এম আব্দুস সাত্তার, মোঃ আব্দুস সাত্তার, এস এম ফজলুল হক মনি, আব্দুল মাজেদ, আব্দুল আলিম, সৈয়দ ঈসা, প্রভাষক নজরুল ইসলাম , ফকির নজরুল ইসলাম, আব্দুল জব্বার, হাবিবুর রহমান শিমু ও উপদেষ্টা অধ্যাপক যোগেশ চন্দ্র বিশ্বাস।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিকদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

‎তালা প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান লিথু, সহ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, আরিফ বিল্লাহ, নির্বাহী সদস্য কেএম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, শেখ বিল্লাল হোসেন, সৈয়দ মারুফ হোসেন, কামাল হোসেন, কাজি হিল্লোল, তাপস সরকার, সুমন রায় গনেষ, রফিকুল ইসলাম নয়ন সহ সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা