সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈশাখী মেলা শেষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ

সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা শেষ হলেও এখনও পড়ে আছে ময়লার স্তুপ।

দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ না হওয়ায় পার্কজুড়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, যা দর্শনার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পার্কের বিভিন্ন স্থানে মেলার সময় জমে থাকা প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজসহ নানা ধরনের বর্জ্য স্তূপাকারে পড়ে আছে। আজ তোলা ছবিতেও সেই ময়লার স্তুপ স্পষ্টভাবে ধরা পড়েছে।

দর্শনার্থীরা অভিযোগ করেন, মেলা শেষ হওয়ার পরও পার্ক পরিষ্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।

তারা বলেন, “পৌরসভা যেন দেখেও না দেখার ভান করছে।”

প্রতিদিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষদের এ পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মেলার সময় আশপাশের দোকান ও অস্থায়ী স্টল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হয়েছে পার্কের ভেতরেই। কিন্তু সেগুলো অপসারণে নিয়মিত ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে ময়লার স্তুপ বড় হয়েছে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী সালমা খাতুন জানান, শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এই পার্কে এমন পরিবেশ অগ্রহণযোগ্য। দুর্গন্ধের কারণে শিশু ও বয়স্কদের নিয়ে এখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ছে।

একজন দর্শনার্থী বলেন, “বৈশাখী মেলা শেষে পার্ক দ্রুত পরিষ্কার হওয়ার কথা ছিল। কিন্তু এখনও ময়লা পড়ে আছে। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।”

পরিবেশবিদদের মতে, উন্মুক্ত স্থানে দীর্ঘদিন বর্জ্য পড়ে থাকলে তা থেকে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। বিশেষ করে জনসমাগম স্থলে এমন পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ময়লা অপসারণ করে পার্কটিকে আগের মতো পরিষ্কার ও দর্শনার্থীবান্ধব পরিবেশে ফিরিয়ে আনা হোক।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা