সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। এতে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ।

অনুষ্ঠানে দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল জার্মানী’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শহীদুল ইসলাম ও ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান। অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুল হান্নান, সোনালী ব্যাংক পিএলসি’র তালা ব্রাঞ্চ ম্যানেজার সজল কুমার মন্ডল, খলিষখালি ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, শিক্ষক গাজী জাহিদুর রহমান, সুশান্ত কুমার মন্ডল, দীপঙ্কর কুমার ঘোষ,তালা প্রেসক্লাবে সভাপতি সেলিম হায়দার, সাধারন সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান,এনজিও প্রতিনিধি অচিন্ত্য সাহা, মোঃ মুজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের ওভারভিউ উপস্থাপন করেন বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২ এর প্রকল্প সমন্বয়কারী এ্যাডভোকেট মোঃ মহিউদ্দিন মোল্যা।

অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নাগরিকসমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক