সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে তালা বাজার উপশহরে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা ভিত্তিক লিফলেট বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ সাতক্ষীরার তালা উপজেলায় লিফলেট বিতরন করছি। তিনি বলেন নির্বাচন পর্যন্ত সাধারণ নেতা-কর্মীদের মাঠে রাখা, সাংগঠনিক ভাবে বিভিন্ন কর্মকান্ডে তাদেরকে ব্যস্ত রাখা, দলকে সুসংগঠিত করা আমাদের একমাত্র লক্ষ্য। কোথাও কোনো অপকর্ম বরদাশত করবো না। সৎ কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করে রাজনীতি করতে হবে। বিগত ১৫ বছরের দুঃশাসনকালে মামলা-হামলা-নির্যাতনের পরও বিএনপি জনগণের ভালোবাসায় টিকে আছে।

এসময় সাতক্ষীরা জেলা যুবদলের নেতা আইনুল ইসলাম নান্টা, হাফিজুর রহমান মুকুল, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন সহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা