শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগরে বন্ধু আলাপণ-এসএসসি ব্যাচ ১১ পুনর্মিলনী অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): প্রাণের টানে দীর্ঘ ১৪ বছর পর তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে গুটি গুটি পায়ে হাজির হতে শুরু করে ব্যাচের পরিচিত মুখগুলো। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে করতে স্কুল জীবনে ফিরে যেতে শুরু করে।

জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক হিসেবে পরিচিত প্রিয়মুখ বর্তমান প্রধান শিক্ষক শংকর কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান শেখ সহ আরো অনেকে।

সারাদিন হুইহুল্লোড়ে মেতে ছিলো বিদ্যালয় প্রাঙ্গণ। বান্ধবীরা তাদের স্বামী,সন্তানসহ নিজেদেরকে প্রাণবন্ত করে তুলেছিলো প্রতিটা মুহূর্ত। ব্যাচের পক্ষ থেকে অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জি এম আল মামুন। ব্যাচের লোগোসহ টি-শার্ট উপহার দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রভাবশালী নেতা জি এম আল মামুন এবং ব্যাচের বান্ধবী পিয়া’র জামাই খলিলনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাসান পাড় এর পক্ষ থেকে পানীয় উপহার দেয়া হয়।

দুপুরের খাবারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার(চেয়ার সিটিং,মোমবাতি জ্বালানো, বাস্কেট বল) আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার