বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার পাটকেলঘাটা থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে আটক-৩

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে পৃথক পৃথক অভিযানে ১০০ (একশত) গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা সহ ০২ জন আসামী এবং ০১ জন সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সহ মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন’র সার্বিক তত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কওে এসআই(নিঃ)/মোঃ ইমামুল ইসলাম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মুরাদ শেখ তালা থানার বাড়ুইপাড়া গ্রামের মৃত নিরাঞ্জন দাসের ছেলে মোঃ রাখাল দাস (৩৩) কে পাটকেলঘাটা থানাধীন বাগমারা গ্রামস্থ বাগমারা মোড়ের জনৈক মোনতাজ গাজীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে আটক করে।

অপর একটি অভিযানে এসআই(নি:) মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় এএসআই(নিঃ) গোপাল চন্দ্র বৈদ্য তালা থানার বালিয়াদহ গ্রামের মৃত মতিয়ার রহমান গোলদারের ছেলে মোঃ নাজমুল হুদা ওরফে রেজা (২৮) কে পাটকেলঘাটার বাগমারা গ্রামস্থ জনৈক আব্দুল কাগুচীর বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে পৃথক পৃথক অভিযানে ১০০ গ্রাম করে গাঁজা সহ সর্ব মোট ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

তাছাড়াও এএসআই (নিঃ) মোঃ ইব্রাহীম হোসেন একজন সিআর পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে ১৪ জুলাই পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকারবিস্তারিত পড়ুন

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী