রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৈশিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের উপকূলীয় কৃষিব্যবস্থা। অতিবৃষ্টি, খরা, অতিতাপমাত্রা ও ক্রমবর্ধমান লবনাক্ততা বৃদ্ধির ফলে এ অঞ্চলের কৃষি জমি উল্লেখযোগ্যহারে কমে যাওয়ার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনগোষ্ঠী দারিদ্রতা ও পুষ্টিহীনতায় ভুগছে আশংকাজনকভাবে।

এই জলবায়ু উদ্ভুত অভিঘাত মোকাবেলা ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেন-এর সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের অধীনে ‘‘বিকল্প ফসল কৃষি এবং
সমন্বিত কৃষি বিষয়ক’’ দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২ দিনব্যাপী প্রশিক্ষণটি ১৩ জুলাই ২০২৪ তারিখে লিডাসের্র প্রধান কার্যালয়ে অবস্থিত ক্লাইমেট এ্যান্ড এ্যাডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে শুরু হয়ে ১৪ জুলাই ২০২৪ তারিখে শেষ হয়।

প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ‘ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দীন।

২ দিনের প্রশিক্ষণে সমন্বিত কৃষি ব্যবস্থা সম্পর্কে ধারণা, জলবায়ু সহিষ্ণু কৃষি, ঘাতসহিষ্ণু শস্য জাত নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু, শস্য বহুমুখীকরণ ও সাথী ফসল, উপকুলীয় লবনাক্ততার প্রেক্ষাপটে বীজ নির্বাচন ও ব্যবস্থাপনা, ভাসমান চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতি, সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, উপকুলীয় এলাকায় উপযুক্ত সেচ ব্যবস্থাপনা ও বিকল্প চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, মনিটরিং এ্যান্ড ইভ্যাল্যুয়েশন অফিসার জয়দেব কুমার জোদ্দার ও ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি