রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অসহায় মহিলা পেলেন টিন ও নগদ টাকা

সাতক্ষীরা তালায় অসহায় বিধবা অনিতা দেবনাথকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিফ-উল-হাসান তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত সুকুমার দেবনাথ মনুর স্ত্রী অনিতা দেবনাথের হাতে উক্ত টিন ও নগদ টাকা প্রদান করেন।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক ও ইউএনও অফিসের সহকারী মনিরুজ্জামান মনি এসময় উপস্থিত ছিলেন।

আটারই গ্রামের আরেক অসহায় নারী নাছরিন খাতুনকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা এবং তারাপদ নামের অপর আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।

অনিতা দেবনাথ জানান, ‘স্বামীর রেখে যাওয়া একমাত্র কাঁচা ঘরটি ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যায়। সেটি আজও মেরামত করতে পারেননি। ভাঙা ঘরের ওপর একচালা টিন দিয়েই এক বছর ধরে বসবাস করছি। কোনো মতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করলেও ঘর মেরামতে এগিয়ে আসেননি কেউ।’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান জানান, ‘অনিতা দেবনাথ আমার কাছে এসেছিলেন। নতুন ঘর পেতে একটু সময় লাগবে। বৃহস্পতিবার ভাঙাচোরা ঘরটি সংস্কারের জন্য টিন ও নগদ তিন হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আরেক অসহায় নারীকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা এবং অপর আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।’

একই রকম সংবাদ সমূহ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,বিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব