সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নামে অর্থ বাণিজ্য!

সাতক্ষীরার তালা আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফযল মো. নুরুল্লাহ কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে।

এদিকে উক্ত টাকা আদায়ের জন্য পথে পথে ঘুরছেন চরগ্রামের এনায়েত খাঁ নামের এক ভুক্তভোগি।

ভুক্তভোগি এনায়েত খাঁ জানান, ‘২০২০ সালের ৪ সেপ্টেম্বর মাদ্রাসার পক্ষ থেকে কম্পিউটার ল্যাব সহকারী পদে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ঐ পদে তার ছেলে মোঃ আরিফ খাঁর নিয়োগের জন্য বাড়ির গরু ও জমি বিক্রি করে দু’দফায় ৫লক্ষ টাকা দেন অধ্যক্ষের কাছে। কিন্তু দীর্ঘদিনেও ওই প্রার্থীকে নিয়োগ দিতে পারেননি অধ্যক্ষ।’
যে কারণে ওই প্রার্থী তার দেয়া ৫ লক্ষ টাকা ফেরৎ চাইলে দীর্ঘদিন ধরে নানান তালবাহানা করার পর এখন হুমকি দেয়া হচ্ছে বলে ভুক্তভোগী প্রার্থী ও তারা পিতা অভিযোগ করেন।

এছাড়া একাধিক প্রার্থীর কাছ থেকে ওই পদে নিয়োগ দেবার কথা বলে মাদ্রাসার অধ্যক্ষ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানতে পারেন তিনি। অতিদ্রুত নিয়োগ অথবা টাকা ফেরৎ না দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ঐ ভুক্তভোগী।

তালা আলিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, ‘অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে আবুল ফযল মো. নুরুল্লাহ একাধিক পদে লোক নিয়োগ করেছেন। প্রতিটি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তিনি পকেটস্থ করেছেন। কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগ দেয়ার জন্য চরগ্রামের এক ব্যক্তির কাছে থেকে অধ্যক্ষ ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনাটি তারাও অবগত আছেন।’
এছাড়া মাদ্রাসার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকের সাথে কোন ধরনের পরামর্শ করেন না বলে জানান শিক্ষকরা।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক নিয়োগের নামে যে অর্থ বাণিজ্য করেছেন সেটি তিনি অবগত হয়েছেন। তিনি ঐ অধ্যক্ষকে ডেকে টাকা ফেরৎ দিতে বলেছেন বলে জানান।

এ ব্যাপারে তালা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফযল মো. নুরুল্লাহ কৌশলে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করে বলেন, ‘আমি বাইরে থেকে এসে এখানে চাকুরি করি। কোন নিয়োগ বিজ্ঞপ্তিও আমি দেইনি। স্থানীয় আওয়ামী লীগের বড় বড় নেতারা মাদ্রাসার কমিটির দায়িত্বে আছে। তাদের বাদ দিয়ে কোনও নিয়োগ দেয়া বা প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার ক্ষমতা আমার নেই।’

তালা আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, ‘অধ্যক্ষের টাকা নেয়ার বিষয়টি তারা জানা নেই।’
তবে এ বিষয়ে তিনি অধ্যক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি