বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে রেকর্ডীয় সম্পত্তিতে নির্মান কাজে বাধা দেওয়া, ভাংচুর এবং উল্টো মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পাটকেলঘাটা এলাকার তৈলকুপি গ্রামের মৃত আবু তালেব সরদারের পুত্র আব্দুল কাদের।

লিখিত অভিযোগে তিনি বলেন, ব্রহ্মরাজপুর মৌজায় জে এল নং ১০৩, এস এ খতিয়ন নং ১৩০৯ সংশোধিত খতিয়ান নং ১৩০৯/২, দাগ নং- ৬১১০/৭৬৫৫ ও ৬১১২/৭৬৫৭ মোট সাড়ে ১৬ শতক সম্পত্তি। উক্ত সম্পত্তির মধ্যে সাড়ে ৮ শতক আমার শ^াশুড়ী আজিমন বিবি আমার স্ত্রী নুর নাহার বিবির নামে রেজিষ্ট্রি করে দেন এবং আমি একই দাগে আমার শালিকার চুন্নু নাহারের কাছ থেকে সাড়ে ৮ শতক সম্পত্তি ক্রয় করে মাপ জরিপ করে সীমানা নির্ধারণ পূর্বক ভোগদখল করে আসছিলাম। সম্প্রতি উক্ত সম্পত্তিতে গেলে স্থানীয় সামছুর মিস্ত্রি পুত্র চাঁদাবাজ লিটন আমার কাছে চাঁদাদাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন আমার শ্যালক মোরশেদ আলী গাজী, হাসান আলী গাজীকে ম্যানেজ করে আমাদের জমিতে ঘর নির্মাণ করতে বাধা দির্য়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। এবিষয়ে আমরা সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস মিমাংসা করে দেন। সেখানে আমাদের জমি নিয়ে তারা আর কোন সমস্যা সৃষ্টি করবে না মর্মে স্বাক্ষর করেন। এমনকি ওই লিটনও স্বাক্ষর করেন। অথচ গত ১৬/০৮/২০২১ তারিখে উক্ত সম্পত্তিতে গেলে লিটন আবারো চাঁদাদাবি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং অর্ধনির্মিত ঘর ভাংচুর করে লিটন। এছাড়া আমাকেসহ সেখানে থাকা আমার শ্যালিকার পুত্র আব্দুস সাদেক, শালিকা নুর জাহান , আমার স্ত্রী নুর নাহারকে মারপিট করে। এঘটনায় আমরা মারাত্মক আহত হই। পরে আমরা সাতক্ষীরা বিজ্ঞ আমলী-০১ আদালতে একটি মামলা দায়ের করি। তারা কেউ আহত হয়নি। অথচ লিটনের কুপরামর্শে শ্যালক মোরশেদ, তার স্ত্রী জুলেখা, পুত্র রনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার অভিনয় করে। এবং আমাদের বিরুদ্ধে মারপিটের মামলা দায়েরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে পত্র-পত্রিকায় একটি সংবাদও প্রকাশ করিয়েছে।

জমির সকল কাগজপত্র আমাদের রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও বিষয়টি জানেন। আমাদের ন্যায্যতা থাকার পরও জমি নিয়ে সমস্যা সৃষ্টি করায় শ্যালকদের গালমন্দও করেন এলাকাবাসী। কিন্তু শুধু মাত্র লিটনের কারনে আমাদেরকে মিথ্যা হয়রানি করা হচ্ছে। উক্ত লিটন আমার কাছে জমির কাঠাপ্রতি ২০ হাজার টাকা হিসেবে মোট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে জমির দখল নিতে দেওয়া হবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শণ করে।

তিনি ওই চাঁদাবাজ লিটন এবং বোনদের প্রাপ্য সম্পত্তির দখল না দেওয়া শ্যালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন