শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আম চুরির প্রতিবাদ করায় ঘরে আগুন

তালায় গাছ থেকে আম চুরি করে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাছিয়াড়া গ্রামের মৃত রঞ্জন কুমার ঘোষের ছেলে সুমন ঘোষ জানান, মাছিয়াড়া গ্রামের বাসু দেব ঘোষ (৫০) ও শ্যাম সুন্দর ঘোষের সাথে তার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তারা সব সময়ই জোরপূর্বক আমার জমি ভোগ দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় বাসুদেব ঘোষ ও শ্যামসুন্দর ঘোষসহ কয়েকজন তাদের গাছ থেকে আনুমানিক তিন মণ আম পেড়ে নিয়ে যায়। পরে বিকালে বাড়িতে এসে জানতে পেরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাতে তাদের রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আম পেড়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় রাতে সুমনের তিনটি ঘরে আগুন দেওয়ার পর সীমানা পিলার তুলে দেওয়া হয়েছে।
এব্যাপারে বাসুদেব ঘোষ তার বিরুদ্ধে আম পাড়া ও ঘরে আগুন দেওয়াসহ আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

  • শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান
  • তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু