বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন: বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জেলহাজতে

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তালা থানা পুলিশ।

আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সৈয়দ আকিবকে বৃহস্পতিবার দুপুরে আদালতের গারদে আনা হয়। জামিনের আবেদন না থাকায় তাকে দুপুরের পরপরই সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বুধবার রাতে অভিযান খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রেমের বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেলে কলেজ ছাত্র তালার জাতপুর এলাকার শোয়েব আজিজ তন্ময়কে তালা কলেজ ছাত্রাবাসে ডেকে এনে বেধড়ক মারপিট করে মাথা মুণ্ডন করে দেয় তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব। পরের দিন সোমবার তন্ময়ের বাবা আজিজুর রহমান বাদি হয়ে সৈয়দ আকিবকে প্রধান আসামি ও শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, ছা্ত্রলীগ কর্মী জেআর সুমন, জয় এবং নাহিদ হাসানকে আসামী করে, চাঁদাবাজি, মারপিট, অপহরণসহ অন্যান্য অভিযোগে তালা থানায় মামলা করেন। মামলা নং-২০। তাং-২৫/০৪.২২। ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬।

মামলার বাকি ৪ আসামি এখনো পলাতক রয়েছেন।

এদিকে, সংগঠনবিরোধী কাজ করায় সৈয়দ আকিবকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করে জেলা ছাত্রলীগ।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা