বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নিত্যপণ্য ও শাকসবজির বাজার চড়া, ক্ষুব্ধ শ্রমজীবী মানুষেরা

মাহে রমজান ও লকডাউনে গৃহবন্দি শহরের বাজারে এখন হাত ঠেকানোই দায় হয়েছে মধ্যবিত্তের। করোনাভাইরাসের দাপটে স্বল্প সঞ্চয়ে দিন গুজরানের আশায় এবার পড়েছে টান। এদিকে মাহে রজমান, মহামারী করোনা ভাইরাসের লকডাউন ও যোগান কম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে তালা উপজেলায়।

সাধারণ পরিস্থিতিতে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলেও দাম বৃদ্ধি করেছেন খুচরা ও পাইকারী বিক্রেতারা। তাই দ্রব্যমূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

মঙ্গলবার সাতক্ষীরা জেলার তালা উপজেলা বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এসব নিত্যপণ্যের দাম পাইকারি বাজারের চেয়ে ৮ থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে।দেশি পেঁয়াজ ৪০ টাকা, ভারতের নাসিক পেঁয়াজ ৩৫ টাকা। খুচরা বাজারে সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, প্রতি কেজি চিনি ৭৭ থেকে, মোটা চাল ৪৫ টাকা, মিনিকেট চাল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে মাংসের দাম। বেগুন ৪০ টাকা, শসা ২৫ টাকা, টমেটো ২৫ টাকা, লাউ ২০ টাকা, গাজর ২৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪৫০ টাকা, গরুর মাংস ৫৫০-৬৫০ টাকা, খাসির মাংস ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ১৫০-২০০ টাকা, কাতাল ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, শিং ৮০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ টাকা, ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, মাঝারি আকারের ইলিশ মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

তালার বাজারে ব্যবসায়ীরা বলছেন,করোনা ভাইরাসের কারণে যানবাহন বন্ধ থাকায় বাইরে থেকে কোন মালামাল আমদানি হচ্ছে না।সরবরাহ কম থাকায় পন্যের দাম বাড়ছে।

তালা বাজারে আসা কর্মজীবী শহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে গেছে। মাছের দামও বেশি রাখা হচ্ছে। আয়ের চেয়ে ব্যয় বেশি।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত