বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের বিয়ের তারিখ মনে থাকে না শোয়েব মালিকের!

ক্রীড়াজগতের অন্যতম আলোচিত জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তানের কাঁটা তার ভেদ করে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

পাকিস্তানের ক্রিকেটে মালিক যেমন উজ্জ্বল তারকা তেমনি ভারতীয় টেনিসের অন্যতম রানী সানিয়া মির্জা।

সোমবার (১২ এপ্রিল) ছিল এই জুটির ১১তম বিয়েবার্ষিকী। ২০১০ সালের ১২ এপ্রিল বিয়েবন্ধনে আবদ্ধ হন এ জুটি। এরপর কেটে গেছে ১১ বছর।

তবে নিজের বিয়েবার্ষিকীর মতো বড় বিষয়টি প্রতিবারই ভুলে যান শোয়েব মালিক। এবারও তিনি ১২ এপ্রিলের পরিবর্তে ১৩ এপ্রিল সানিয়া মির্জাকে বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন মালিক। লিখেছেন, ‘ওপস! ভুলের কারণে ভুল হয়ে গেল। প্রতিবারের মতো এবারও একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে ভালোবাসি সানিয়া।’

শোয়েব মালিক ভুলে গেলেও, সানিয়া মির্জা মোটেও ভোলেননি নিজেদের বিয়ে বার্ষিকী। তিনি ১২ তারিখেই পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। যেখানে নিজেদের দুইটি ছবি দিয়ে লিখেছেন, ‘যদি সবাই বলে মোটু ও পাতলু, তবু ভালো-খারাপের মধ্য দিয়েই আমার মূল শক্তিকে শুভ বিয়েবার্ষিকী। আরও অনেক বছর তোমাকে জ্বালিয়ে যাব, ১১ বছর!!!’

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী