মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পায়তারা!

সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত আরশাদ আলী বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস এই মিথ্যা মামলার পায়তারা করছে বলে জানা গেছে।

জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গত মঙ্গলবার (৮জুন) রাতের আধারে উপজেলার চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগম (৪৫), মৃত পীর আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাস (৫০), মোহাম্মদ আলী বিশ্বাস’র ছেলে জাহিদ বিশ্বাসকে (২৫) রাতের আধারে পিটিয়ে আহত করে।

এতে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী রহিমা বেগমের বাম হাত ভেঙ্গে গুরুত্বর জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহতের ছেলে জাহিদ বিশ্বাস বাদি হয়ে তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার দাখিলের পরেই শুরু হয় বাদি পক্ষকে বিভিন্ন হুমকি। নিরাপত্তাহীনতা ও ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে বাদী জাহিদ বিশ্বাস।

এব্যাপারে মামলার বাদী জাহিদ বিশ্বাস জানান, মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানির চেষ্টা মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ সামাদ বিশ্বাস। তাদের মামলাকে ভিন্ন খাতে নিতে আপন ভাইপো সালাম বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (১১) প্রায় দুই মাস আগে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভাঙ্গাকে ব্যবহার করে সজিবকে মারামারির ২ দিন পরে তালা হাসপাতালে ভর্তি করেন সামাদ বিশ্বাস। আর এঘটনাকে পুজি করে মিথ্যা মামলা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এছাড়া থানায় এজাহার দাখিল করাতে সামাদ বিশ্বাস বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছেন বলে জানালেন জাহিদ বিশ্বাস। এসময় রাতের আধারে পিটিয়ে তার মায়ের হাত ভাঙ্গা এবং মিথ্যা মামলাবাজ সামাদ বিশ্বাস কর্তৃক হয়রানির হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্বর্তন কর্র্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জাহিদ বিশ্বাস।

এ ব্যাপারে সামাদ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি তারা বিষয়টি শোনেনি। এরপরে আমার ভাইপো সজিবকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এবং তালা থানায় একটি এজাহার দাখিল করেছি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, উভয় পক্ষের এজাহার পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে যেটি সত্য হবে সেটির বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত