শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিভিন্ন সরঞ্জামসহ ছিনতাইকারী আটক, তিন জনের নামে মামলা

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় দিনে দুপুরের ছিনতায়ের চেষ্টার খবর পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে সালাম মির্জা (২১) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে উপজেলার ভায়ড়া গ্রামের সেলিম মির্জার পুত্র। এ সময় কালাম বিশ্বাস ও হযরত সরদার নামের অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

আটক সালাম মির্জার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মুখোশ, গাঁজা, কাটারী, আলো তামাক, নারিকেলের ছোবড়া, গাঁজা খাওয়ার বাঁশিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা জানান, বুধবার দুপুরে জাপান টোবাকো ইন্টারন্যাশনালের এস আর যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের মৃত. এলাহি বক্স মোড়লের পুত্র মোঃ মিজানুর রহমান তালা ও শাহাপুর বাজারে সিগারেট বিক্রি করে জাতপুরের দিকে ফিরছিলেন। এ সময় আগোলঝাড়া ও তেঁতুলিয়ার মধ্যবর্তী কালভার্টের উপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সালাম মির্জা, কালাম বিশ্বাস ও হযরত সরদার তাকে গতিরোধ করে তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তার আত্মচিৎকারে মাঠে কর্মরত কৃষকরা এগিয়ে আসলে ভায়ড়া গ্রামের কালাম বিশ^াস ও হযরত সরদার পালিয়ে গেলেও সালাম মির্জাকে ধরে ফেলে তারা। এরপর উত্তেজিত জনতা তাকে হালকা মারপিট করে তার বাড়িতে (ইউপি সদস্য) আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে আটক ছিনতাইকারী সালাম মির্জা জানায়, হযরতের কথা মতো সে মুখোশ তৈরী করেছে। দীর্ঘদিন যাবৎ তারা নিয়মিত গাঁজা পান করে আসছে। জনৈক মোহর আলীর কাছ থেকে তারা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে বলে জানায়।

তালা থানার এসআই জ্যোর্তিময় মন্ডল জানান, আটক সালাম মির্জাসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, যার নং-৩, তারিখ-১৪/০৭/২১। মামলার বাদী হলেন জাপান বাংলাদেশ ইণ্টারন্যাশনাল টোবাকোর এস আর মোঃ মিজানুর রহমান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করনবিস্তারিত পড়ুন

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক